‘যেখানে খুশি পোস্টিং দেন, নির্দ্বিধায় মানুষের সেবা করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ১৯:১৬আপডেট : ১৯ মে ২০১৯, ১৯:৪৪

‘যেখানে খুশি পোস্টিং দেন, নির্দ্বিধায় মানুষের সেবা করবো’

নন-ক্যাডারভুক্ত চিকিৎসকরা জানিয়েছেন, 'শূন্য পদ সৃষ্টি করে আমাদের সরকারি চাকরির ব্যবস্থা করুন। আমাদের যেখানে খুশি সেখানে পোস্টিং দিন। আমরা নির্দ্বিধায় মানুষের সেবা করবো।' রবিবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে '৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসক' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ৮ হাজার ৩৬০ জন নন-ক্যাডারের পক্ষ থেকে ডা. উম্মে হুমাইরা কানেতা বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৩৬০ জন নন-ক্যাডার চিকিৎসককে ক্যাডারভুক্ত করুন। প্রয়োজনে পদ সৃষ্টি করে আমাদের সরকারি চাকরির ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমানে প্রবল চিকিৎসা সংকট চলছে। সংকট মেটাতে নন-ক্যাডার চিকিৎসকদের ক্যাডারভুক্ত করা এখন সময়ের দাবি। নতুন পদ সৃষ্টি করার মাধ্যমে ৩৯তম বিসিএসে উত্তীর্ণদের নিয়োগ দেওয়া সরকারের জন্য কঠিন কোনও বিষয় নয়।’

এমডিজি অর্জন ধরে রাখতে এবং রূপকল্প ২১ এসডিজি বাস্তবায়নের জন্য চিকিৎসক সংকট মেটাতে নন-ক্যাডার চিকিৎসকদের পদায়ন জরুরি।

সংবাদ সম্মেলনে ৮ হাজার ৩৬০ জন নন-ক্যাডারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডা. রাজন, ডা. শারমীন, ডা. ইমরান, ডা. মাইন উদ্দিন, ডা. রাফা, ডা. শারমীন, ডা. দেবাশীষ ও ডা. উম্মে তাহেরাসহ অনেকে।

/এইচএন/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম