কৃষকের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান হাসানাত আমিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৯, ০০:২০আপডেট : ২০ মে ২০১৯, ০০:৩০

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাসানাত আমিনী

খেলাফতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, ‘এবছর  দেশে ধানের বাম্পার ফলন হলেও ধান বিক্রি করতে গিয়ে কৃষক নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করে সরকারকে কৃষকের পাশে দাঁড়াতে হবে।’

রবিবার (২০ মে) রাজধানীর পুরানা পল্টনে দলটির প্রতিষ্ঠাতা মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

আবুল হাসানাত আমিনী বলেন, ‘প্রতি মণ ধানের উৎপাদন খরচ ৭০০-৮০০ টাকা হলেও কৃষক মাত্র ৪০০-৫০০ টাকায় তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এক শ্রেণির অসাধু, অতি মুনাফালোভী ব্যবসায়ী ও দালালচক্র কৃষকের এই অসহায় অবস্থার সুযোগ নিচ্ছে। ধান বিক্রি করতে না পেরে কৃষক নিজের পাকা ধানক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছেন। কৃষি ও কৃষকের এই দুরবস্থা দেশ ও জাতির জন্য এক অশুভ লক্ষণ।’

তিনি আরও বলেন, ‘কৃষি ও কৃষক অর্থনীতির প্রধান চালিকাশক্তি। ধান উৎপাদনে কৃষক উৎসাহ হারিয়ে ফেললে শুধু দেশের অর্থনীতিই দুর্বল হয়ে পড়বে না, দেশ এক চরম খাদ্যসংকটে পড়তে পারে।’

তিনি বলেন, ‘কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায় তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তাই সরকারকে ধানের ন্যায্যমূল্য নির্ধারণ করে কৃষকের পাশে দাঁড়াতে হবে। অগ্রাধিকার দিয়ে দ্রুত সারাদেশে ধান সংগ্রহ অভিযান পরিচালনা করতে হবে।’

মুফতি ফজলুল হক আমিনীর স্মৃতিচারণ  করে তিনি বলেন, ‘আল্লামা মুফতি আমিনী পবিত্র রমজান মাসে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি কুরআন তেলাওয়াত, কিতাব অধ্যায়ন, নফল নামাজসহ বিভিন্ন ইবাদতে নিজেকে মশগুল রাখতেন। দুনিয়ার সঙ্গে সম্পর্ক কমিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে বেশি গুরুত্ব দিতেন। আমাদেরও গভীর ধ্যান-মন দিয়ে ইবাদতে মত্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।’

খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন– ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক এহতেশাম সারওয়ার, যুগ্ম-মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ।

 

/সিএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান