ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ১২:৫৩ আপডেট : ২৩ মে ২০১৯, ১০:৩৫

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ মে) সকালে গুলিস্তান মোড়ে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ১৫টি বিলাসবহুল এসি বাস চলবে। এই রুটে বাসের যাত্রীরা সেবা পাবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-হানিফ ফ্লাইওভার-চাষাঢ়া-মণ্ডলপাড়া পর্যন্ত। এতে ঢাকা-চাষাঢ়া জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ এবং ঢাকা-মণ্ডলপাড়া ৫৫ টাকা।

বিআরটিসি জানিয়েছে, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি বহরে ৬০০টি বাস ও ৫০০টি ট্রাক নিয়েছে সরকার। ৬০০টি বাসের মধ্যে ৩০০টি দ্বিতল, ১০০টি একতলা এসি সিটি, ১০০টি একতলা এসি ইন্টারসিটি ও ১০০টি একতলা নন এসি ইন্টারসিটি বাস রয়েছে।

এরই মধ্যে ৬০০ বাসের মধ্যে ১৭৯টি এবং ৫০০ ট্রাকের মধ্যে ৪৮০টি বিআরটিসি বহরে যুক্ত হয়েছে।

/এসএস/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জানলা বন্ধ, তবু ঘরে ধুলো জমছে! কারণ লুকিয়ে রয়েছে কোথায়?
জানলা বন্ধ, তবু ঘরে ধুলো জমছে! কারণ লুকিয়ে রয়েছে কোথায়?
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
একদিনে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯১
একদিনে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯১
ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু
ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার