ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৯, ১৮:৩০আপডেট : ২৩ মে ২০১৯, ১৮:৩৭

ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ হাওয়াই সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ হুনুলুলুতে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২২ মে) সাক্ষাতের সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল রবার্ট বি ব্রাউনের হাতে সেনাবাহিনীর শুভেচ্ছা স্মারক তুলে দেন।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, আজিজ আহমেদ রয়েল ব্রুনেই ল্যান্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দাতো সেরি পাহল্ওয়ান আওয়াং খায়রুল হামেদ বিন আওয়াং হাজী ল্যামপোহ্-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়েও আলোচনা করেন।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম