কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৯, ১৫:২৪আপডেট : ২৪ মে ২০১৯, ১৫:৩৮

ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন সরাস‌রি কৃষ‌কের কাছ থে‌কে ধান কেনাসহ মোট আটটি দা‌বি জা‌নি‌য়ে‌ছে  ‘আমরা কৃষ‌কের সন্তান’ না‌মের এক‌টি সংগঠন।

শুক্রবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তারা এ দা‌বি জানান।

বক্তারা বলেন, ফড়িয়া মজুতদার দালাল ও চাতাল মালিকদের সিন্ডিকেটের কারণে কৃষিতে দেশে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বোরো মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য দেওয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে আমরা হতাশ।

কৃষকের সন্তানরা আরও জানায়, ধানের বর্তমান বাজার মূল্যে কৃষকের মাথায় হাত। বীজ, সার, শ্রমিকের খরচ, সেচ, কীটনাশক ও মাড়াই প্রক্রিয়ার খরচ মিটিয়ে ধানের উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষক। যে কারণে তারা অতিরিক্ত দেনায় জড়িয়ে পড়েছে।

এসময় তারা সরকারের কাছে আটটি দাবি জানান। দাবিগুলোর মধ্যে অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, ফড়িয়া, দালাল ও মজুতদারীদের শক্তিশালী সিন্ডিকেট ভেঙে দিতে হবে, অবিলম্বে কৃষি বীমা চালু করতে হবে এবং জাতীয় কৃষিনীতি প্রণয়ন করা অন্যতম।

এসময় বিদেশ থেকে আমদানি করা চালের পরিবর্তে দেশীয় উৎপাদিত চাল খাওয়ার আহ্বান জানানও তারা।

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের সমন্বয়ক উৎপল বিশ্বাসসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম