শাহজালাল বিমানবন্দরের নতুন পরিচালক মেহবুব খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ২০:২০আপডেট : ২৭ মে ২০১৯, ২০:২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান। সোমবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে এ পদে দায়িত্ব পালন করেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বিমান বাহিনীতে প্রত্যাবর্তন করবেন। গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খানকে শাহজালালের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।

আব্দুল্লাহ আল ফারুক ২০১৮ সালের ২৫ এপ্রিল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে এ দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম। 

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম