নিঃসন্তান দম্পতির চিকিৎসায় সিএমএইচ-এর ফার্টিলিটি সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২২:০৯আপডেট : ২৮ মে ২০১৯, ২২:১৬

সম্মিলিত সামরিক হাসপাতাল (ছবি: ইন্টারনেট থেকে)

নিঃসন্তান দম্পতির চিকিৎসা সেবায় দেশে প্রথম সরকারি পর্যায়ে একটি পূর্ণাঙ্গ আই ভি এফ (ইন ভিট্রোফার্টিলাইজেশন) সেন্টার চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ফার্টিলিটি সেন্টারে ২০১৭ সালের জুলাই থেকে আই ভি এফ (ইন ভিট্রোফার্টিলাইজেশন) এবং আই ইউ আই (ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন) চিকিৎসা শুরু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ‘এ পর্যন্ত এই ফার্টিলিটি সেন্টারে ৯৩ জনের আই ভি এফ রয়েছে এবং এর মধ্যে প্রেগনেন্সি সম্ভব হয়েছে ৩৩ জনের। সফলতার হার প্রায় ৩৫ শতাংশ (ডোনার ছাড়া), যা পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর সমান। এই সেন্টারে কর্মরত বিদেশে প্রশিক্ষিত সুদক্ষ ডাক্তার ও নার্সদের নিয়ে গড়া টিম অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ঢাকার সিএমএইচ ফার্টিলিটি সেন্টারটি একটি পূর্ণাঙ্গ আই ভি এফ সেন্টার।এখানে ইনফার্টিলিটি সংক্রান্ত সব ধরনের চিকিৎসা দেওয়া হয়।

সেনাবাহিনী প্রধানের বিশেষ নির্দেশনায় ও আগ্রহে সেনা, নৌ ও বিমান বাহিনীতে কর্মরত সব সদস্যের পাশাপাশি বর্তমানে দেশের সব নিঃসন্তান দম্পতির জন্য এই সেন্টারে চিকিৎসার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এখানে চিকিৎসা ব্যয় বাবদ তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ ৩টি হচ্ছে, প্যাকেজ-০১ (আই ইউ আই), প্যাকেজ-০২ (আইভিএফ/ইটি) ও প্যাকেজ-০৩ (ইকসি/ইটি)। সেনাবাহিনীর বাইরেও যেকোনও সাধারণ নাগরিক নির্ধারিত মূল্যে এসব প্যাকেজের চিকিৎসা সুবিধা নিতে পারবেন।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি