শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ১৬:৪৪আপডেট : ১১ জুন ২০১৯, ১৬:৪৭





শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করাসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। মঙ্গলবার (১১ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
বাকবিশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম ফারুক বলেন, বাকবিশিস এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের চাকরির ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে নানা কর্মসূচি পালন করে আসছে। এছাড়া শিক্ষকদের পেশাগত সমস্যা দূর করার ক্ষেত্রে বাকবিশিস সবসময় পাশে আছে।
বাজেট অধিবেশনকে সামনে রেখে সংগঠনের পক্ষে তিনি ১৭টি দাবি তুলে ধরেন। এর মধ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তন বাতিল, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করা, শিক্ষকদের যোগ্যতা ও মেধানুসারে পদোন্নতি দেওয়া এবং অনুপাত প্রথা বাতিল করা, অনার্স-মাস্টার্স কোর্সের জন্য নিয়োগ শিক্ষকদের এমপিও প্রদান, কলেজ শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শিক্ষানীতি-২০১০-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং শিক্ষাব্যবস্থাকে পূর্ণাঙ্গ ভিজিটাইলেজেশন করা উল্লেখযোগ্য।
সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রশীদ বলেন, বর্তমানে সারাদেশের বিভিন্ন কলেজে সাড়ে ৬ লাখ শিক্ষক রয়েছেন। আর এসব শিক্ষকের এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একান্ত জরুরি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ অশোক তরু প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম