নিয়োগ পরীক্ষা নিয়ে অভিযোগ মিথ্যা, বাতিলের সুযোগ নেই: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৫:২০আপডেট : ১৩ জুন ২০১৯, ১৫:২৫

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাতিলের সুযোগ নেই উল্লেখ করে উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেছেন, ‘নিয়োগ পরীক্ষা নিয়ে অভিযোগ মিথ্যা। নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে।’ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সিন্ডিকেট বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো তিনি।
কনক কান্তি বড়ুয়া বলেন, ‘পরীক্ষা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি। পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে। পরীক্ষা বাতিলের বা পুনরায় পরীক্ষা নেওয়ার কোনও সুয়োগ নেই। যত দ্রুত সম্ভব মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।’
তিনি আরও বলেন, গত ১১ জুন বিএসএমএমইউ’তে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এই কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। বিএসএমএমইউ’তে ওইদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ওই ঘটনার কারণেই আজকের এই জরুরি সিন্ডিকেট মিটিং। সেদিন যারা ভাঙচুর চালিয়েছিল তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার পদে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীরা গত প্রায় এক মাস ধরে পরীক্ষা বাতিল ও পুনঃনিরীক্ষণের দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত মঙ্গলবার (১১ জুন) মেডিক্যাল অফিসার পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলার দ্বিতীয় দিনে তা আপাতত স্থগিত করার কথা জানিয়েছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য। ২০০টি মেডিক্যাল অফিসার পদে ২০১৭ সালের সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিএসএমএইউ কর্তৃপক্ষ। এর মধ্যে ১৮০ জন এমবিবিএস ও ২০ জন বিডিএস চিকিৎসক চাওয়া হয়। প্রথম দফায় নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে ২০১৮ সালের সেপ্টেম্বরে পরীক্ষার দিন ঠিক করা হয়। পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নপত্রও ছাপানো হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে। নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হওয়ার দেড় বছর পর গত ২২ মার্চ সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকেই আন্দোলনে নামেন চিকিৎসকদের একাংশ।

 

 

/এসও/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম