শিগগিরই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: আরেফিন সিদ্দিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৮:২৮আপডেট : ২০ জুন ২০১৯, ২০:১৩

শিগগিরই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে: আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা করছেন। আশা করছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’
বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভার আয়োজন করে প্রোটেস্ট অ্যাগেইনস্ট মাইনোরিটি টর্চার ইন সাউথ এশিয়া।
আরেফিন সিদ্দিক বলেন, ‘পাকিস্তানের কারণে আমরা একসময় একশ’ ভাগ মানুষ শরণার্থী ছিলাম। কিন্তু ভারত আমাদের সাহায্য করেছে। তেমনি মিয়ানমারের রোহিঙ্গারাও বাংলাদেশে এসেছে। ভারত যেমন আমাদের সাহায্য করেছে, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গাদের সাহায্য করে মহানুভবতার পরিচয় দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ যেন আর কখনও শরণার্থী না হয় এবং আমাদের সম্পদ যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আজিজুর রহমান আজিজ, সংগীতশিল্পী ফকির আলমগীর প্রমুখ।

/এইচএন/টিটি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম