রেলের আধুনিকায়ন ও সংস্কারে নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৯:৩২আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:৪০

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

দেশের রেল যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও সহজলভ্য করতে রেলের আধুনিকায়ন ও সংস্কারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে সারাদেশে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ রেললাইন দ্রুত সংস্কারেও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া, রেললাইনের আধুনিকায়ন, সংস্কার ও সংরক্ষণে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

বুধবার (২৬ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাস গুপ্ত। তিনি বলেন, ‘আবেদনটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে শুনানি হতে পারে।’

এর আগে মৌলভীবাজারের কুলাউড়ায় কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেস-এর বগি খাদে পড়লে চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে। পরে গত ২৫ জুন একটি জাতীয় দৈনিকে ‘সংস্কারের অভাবেই রেলে মৃত্যুফাঁদ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান