বিমানের বহরে যুক্ত হলো ৬ষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৯, ১৫:০৬আপডেট : ২৯ জুন ২০১৯, ১৫:১০

আলাফকো এভিয়েশন লিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ  বিমান বাংলাদেশ এয়ারলাইনস -এর বহরে যুক্ত হলো ৬ষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফকো’র কাছ থেকে লিজ নেওয়া উড়োজাহাজটি শনিবার (২৯ জুন) ভোর তিনটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
বিমান সূত্রে জানা গেছে, কুয়েতের আলাফকো এভিয়েশন লিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ছয় বছরের জন্য দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। লিজ নেওয়া দু’টি উড়োজাহাজের প্রথমটি আসে ১৬ মে। উড়োজাহাজ দুটির প্রতিটি ১৬২ জন যাত্রী ধারণে সক্ষম। এর মধ্যে বিজনেস ক্লাস ১২টি ও ইকোনমিক আসন ১৫০টি।
বিমান সূত্রে জানা গেছে, ২০১৪ সালের দিকে মিশরের ইজিপ্ট এয়ার থেকে পাঁচ বছরের চুক্তিতে ড্রাই লিজে দু’টি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ সংগ্রহ করেছিল বিমান। তবে উড়োজাহাজ দু’টির ক্রমাগত যান্ত্রিক ত্রুটির কারণে লোকসান বেড়েছে বিমানের। ইজিপ্ট এয়ার থেকে আনা দু’টি উড়োজাহাজের জন্য মাসে ১০ কোটি লোকসান গুণতে হচ্ছে বিমানকে। উড়োজাহাজ দু’টি ফেরত দেওয়ার চেষ্টা করছে বিমান। বিমানের একটি প্রতিনিধি দল মিশরে গেছে এ নিয়ে আলোচনা করার জন্য। ইজিপ্ট এয়ার থেকে নেওয়া দ ‘টি উড়োজাহাজ বহরে না থাকায় ফের কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফক ‘র কাছ থেকে দু’টি উড়োজাহাজ লিজ নেওয়া হয়েছে।
এছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বরে বিমানের বহরে যুক্ত হবে নিজস্ব কেনা সর্বশেষ দুইটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। একের পর এক উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করার পাশাপাশি বিমান তার রুট ও নেটওয়ার্ক সম্পসারণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ১৩ মে বিমান চালু করেছে ঢাকা-দিল্লি-ঢাকা সরাসরি ফ্লাইট। গুয়াংজু, জেদ্দা, দাম্মাম এবং রিয়াদের সরাসরি ফ্লাইট পরিচালনা পরিকল্পনা রয়েছে বিমানের।

আরও পড়ুন: কুয়েত থেকে দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ লিজ নিলো বিমান

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম