এলডিপি মহাসচিব রেদোয়ানের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ১৯:০৭আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৯:২৪

রেদোয়ান আহমেদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিসহ আটকের ঘটনায় দায়ের করা মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার (উপ-পরিদর্শক) মুহাম্মদ মশিউল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাকে জামিনের আদেশ দেন।
এ দিনই সকাল ৯টার দিকে গুলিসহ রেদোয়ানকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়।
আসামি পক্ষের আইনজীবী আব্দুল মোতালেব জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামির গুলি ও ম্যাগাজিনের লাইসেন্স রয়েছে। বিজ্ঞ আদালতে এ লাইসেন্সের কপি দাখিল করা হবে। এড়াছা আসামি ভুল করে গুলি বিমানবন্দরে নিয়ে যান। উনার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তাই জামিনের প্রার্থনা করছি।’
রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আগামী ১৫ জুলাই পর্যন্ত আসামিকে জামিনের আদেশ দেন আদালত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে সকালে শাহজালাল বিমানবন্দরে যান রেদোয়ান। স্ক্যানিং করার সময় তার ব্যাগে ৭ রাউন্ড গুলি পাওয়া যায়।

/টিএইচ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম