রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের অনুমতি চেয়েছে আইসিসির প্রধান আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৯, ০০:০৩আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০০:১৩

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন

মিয়ানমার হতে রোহিঙ্গা জনগণের নির্বাসন ও তাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তদন্ত করার অনুমতি চেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-এর প্রধান কৌঁসলি ফেতু বেনসুডা। মানবতার বিরুদ্ধে অপরাধগুলির অন্তত একটি অংশ যা বাংলাদেশের এলাকায় ঘটেছে, বৃহস্পতিবার (৪ জুলাই) এসব ঘটনার তদন্ত শুরু করার অনুমোদন চেয়েছিন তিনি।

রাখাইনে ৯ অক্টোবর ২০১৬ থেকে শুরু করে যে অপরাধ হয়েছে, সেটি এই তদন্তের অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে আইসিসির একটি প্রেস রিলিজ।

উল্লেখ্য, গত বছরের ৯ এপ্রিল ফেটু আদালতের বিচারপতিদের কাছে রোহিঙ্গা জনগণের মিয়ানমার থেকে বাংলাদেশে কথিত নির্বাসনের বিষয়ে এক্তিয়ারের প্রশ্নের উপর আইনি নির্দেশের জন্য একটি অনুরোধ করেছিলেন।

কৌঁসুলি তার আবেদনে বলেন, যে ৭ লাখ রোহিঙ্গাকে নানা ধরনের জোরজবরদস্তিমূলক কাজের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে নির্বাসন করা হয়েছে, সেটি বিশ্বাস করার যথাসঙ্গত ভিত্তি বিদ্যমান।

তিনি আরও বলেন, এটি বিশ্বাস করার যথাসঙ্গত কারণ রয়েছে এজন্য যে, ২০১৭ সালের রাখাইনে রোহিঙ্গারা হিংস্রতার শিকার হয় এবং এই অপরাধগুলি কিছু মিয়ানমারের অঞ্চলে এবং কিছু বাংলাদেশ অঞ্চলে সংঘটিত হয়েছিল।

/এএসজেড/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের