মাদকের বিরুদ্ধে মেধাবী তরুণদের এগিয়ে আসার তাগিদ আইজিপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ২০:৪৩আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২০:৪৯

মাদকের বিরুদ্ধে মেধাবী তরুণদের এগিয়ে আসার তাগিদ আইজিপি’র মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদক প্রতিরোধে সবার আগে দেশের মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে।
শনিবার (৬ জুলাই) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ কথা বলেন।
পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের এ মেধাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ পাটোয়ারী বলেন, ‘একমাত্র শিক্ষার মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারি। আমরা সার্টিফিকেট-নির্ভর শিক্ষা চাই না। আমরা চাই মানবিক মূল্যবোধ, চারিত্রিক ও নৈতিকতাসম্পন্ন আলোকিত মানুষ, যারা সমাজ ও দেশকে আলোকিত করতে পারবে। যাদের দেখে অন্যরা উৎসাহিত হবে।’
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “সন্তানের কাছে বাবা-মা হলেন ‘রোড মডেল’। সন্তান পরিবার থেকেই প্রাথমিক শিক্ষা নিয়ে থাকে। তাই আপনাদের সন্তানদের খোঁজ-খবর রাখুন। তাদের সময় দিন।”
অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন এআইজি (হেলথ অ্যান্ড এডুকেশন) তাপতুন নাসরীন।
অনুষ্ঠানে ২০১৮ সালে এইচএসসি-সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় ৩টি বিষয়ে ‘এ’-গ্রেড পাওয়া ২০১ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ১৯৪ জন, আলিম পরীক্ষার ৩ জন, কারিগরি শিক্ষার ২ জন এবং ‘এ’ লেভেল পরীক্ষার উত্তীর্ণ ২ জন রয়েছে। আইজিপি প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন। 

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের