মসজিদের খাদেম হত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৯, ১০:৫৬আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১২:১৮

মো. হানিফ শেখ

রাজধানীর আজিমপুরে মসজিদের খাদেম মো. হানিফ শেখ (৩০) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই’র ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ  মঙ্গলবার (৯ জুলাই) সকালে সাইফুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, গত বুধবার (৩ জুলাই) লালবাগ থানার আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে হানিফ শেখের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হানিফ শেখ ওই মসজিদের খাদেম ছিলেন।

এ ঘটনায় হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় গত ৪ জুলাই একটি হত্যা মামলা করেন।

মামলার প্রধান আসামি গ্রেফতার সাইফুলের বাবার নাম শফিকুল। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে। মামলার অন্য আসামিরা হলো–মসজিদের খাদেম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামের বাহার উদ্দিন (৫৫), মো. ফরিদ আহমেদের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।

এর আগে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেছিলেন, ‘নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ ঘাতক সাইফুলের পরিচিত। হানিফকে হত্যার পর তার লাশ গুম করার জন্য আজাদকে ফোন দিয়েছিল সে। পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে গ্রেফতার আবুল কালাম আজাদ।’
আরও পড়ুন: 

আজিমপুরে মসজিদের খাদেম হত্যার নেপথ্যে কী?

/এআরআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের