দ্বিতীয় দফা তলবেও হাজির হননি দুদকের বরখাস্ত পরিচালক বাছির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৯, ২০:৫৮আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:০৫





দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির আইনজীবীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি— এমন কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি সংস্থাটির বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির। তার আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনজীবীকে ছাড়া তিনি দুদকে হাজির হবেন না।
বুধবার (১০ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল বাছিরের। এ নিয়ে পর পর দুই দফা দুদক তলব করার পরও তিনি হাজির হলেন না।
বাছিরকে প্রথম দফায় গত ২৪ জুন নোটিশ পাঠিয়ে ১ জুলাই তলব করে দুদক। ওইদিন অসুস্থতার অজুহাতে উপস্থিত হননি তিনি। এরপর দ্বিতীয় দফায় নোটিশ পাঠিয়ে ১০ জুলাই দুদকে হাজির হতে বলা হয় তাকে। এবার আইনজীবীকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি না মেলায় হাজির হলেন না তিনি।
পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমান ও বাছিরের মধ্যে ঘুষ লেনদেনের ঘটনায় দুদকের অনুসন্ধান কমিটি গঠন হয় ১৩ জুন। তিন সদস্যের এ কমিটির প্রধান দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যাহ। অন্য দুই সদস্য হলেন সংস্থাটির সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও মো. সালাউদ্দিন।
উচ্চ আদালতের নির্দেশে ডিআইজি মিজান গ্রেফতার হন গত ১ জুলাই। ওইদিন দুদকে তার হাজির হওয়ার কথা ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও হাজির হননি।
গত ৯ জুন মিজান-বাছিরের ঘুষ লেনদেনের কথোপকথনের একাধিক অডিও প্রকাশ করেন মিজান। এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনও প্রচার হয়।
আর গত ২৩ জুন বাংলা ট্রিবিউনে ‘লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয় ঘুষ লেনদেনের অডিও। এই ঘুষ লেনদেন নিয়ে লন্ডন প্রবাসী আব্দুল দয়াছ, ডিআইজি মিজান ও দুদক পরিচালক আব্দুল আজিজ ভূইয়ার মধ্যকার অডিও সংলাপে ৬ জনের নাম আলোচিত হয়। বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর দুদকের পক্ষ থেকে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে ঘুষ কেলেঙ্কারির অনুসন্ধান করা হবে।
গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে ঘুষ কেলেঙ্কারির ঘটনার অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে আজিজ ভূইয়া ও দুদকের সাবেক পরিচালক জায়েদ হোসেন খানকে গত ৩০ জুন জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম