‘বঙ্গবন্ধুর দেশে ধর্মের নামে সহিংসতা হতে পারে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৯, ১৫:৫৩আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৬:০৯

কর্মশালায় বক্তব্য রাখছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

বঙ্গবন্ধুর দেশে ধর্মের নামে কোনও সহিংসতা হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘উগ্রবাদ নিয়ে কতটা চিন্তা করছি, এটা বড় বিষয়। মুক্তিযুদ্ধে এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার রক্ত একই স্রোতে প্রবাহিত হয়েছে। তাই বঙ্গবন্ধুর দেশে ধর্মের নামে সহিংসতা হতে পারে না। আগে বাংলাদেশকে শান্তির দিকে নিতে হবে।’

বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সম্প্রীতি’ আয়োজিত ‘প্রকল্পের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা বিনিময় ও সহিংস উগ্রবাদ থেকে যুবসমাজকে প্রতিরোধে সুধীসমাজের করণীয়’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে জঙ্গিবাদ আছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাদার তেরেসা শান্তির জন্য কাজ করেছেন। তিনি সহিংসতার কথা শুনলে সেখানে যেতেন না। যেখানে শান্তির কথা শুনতেন, সেখানে যেতেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জঙ্গি পরিস্থিতি মোকাবিলা করে প্রশংসিত হয়েছেন। তিনি একবারের জন্যও সংহিস বা উগ্রবাদ কথাটি মুখে নিতেন না। জুমার নামাজে গিয়ে মুসল্লিদের পাহারা দিয়ে মানুষকে আশ্বস্ত করেছেন।’

বাংলাদেশকে নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বক্তব্যের প্রসঙ্গ টেনে ঢাবির সাবেক এই ভিসি বলেন, ‘জলবায়ু মোকাবিলায় বাংলাদেশকে সারাবিশ্বের শিক্ষক বলেছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশকে সহিংসতা প্রতিরোধেও সারাবিশ্বের শিক্ষক হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে সহিসংসতা থাকতে পারে না। জাতিসংঘের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, সারাবিশ্বে অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করতে হবে। মানুষের অন্নের ব্যবস্থা করতে হবে।’

ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট (ভাফুসড) এর নির্বাহী পরিচালক ড. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন তেজগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাজহারুল হাসানসহ অন্যরা।

/এইচএন/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম