ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী আটক

ঢাবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ০১:৪৫আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০১:৫০

ঢাবি শিক্ষার্থী হিজবুল্লাহ ছিনতাই মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) শাহবাগ থানার পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরকার। ওই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিজবুল্লাহ।

অভিযোগ রয়েছে, হিজবুল্লাহ বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাই চক্রের প্রধান। তার নেতৃত্বে এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তার নেতৃত্বাধীন চক্র সোহরাওয়ার্দী উদ্যানসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ছিনতাই করে বেড়ায়। গত তিন-চার দিন আগে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা হয়। মামলা হওয়ার পরে রাতে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই শিক্ষার্থীর বিরুদ্ধে তিন-চার দিন আগে একটি ছিনতাইয়ের মামলা হয়। অবশেষে আজ তাকে আটক করা হয়।’

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই শিক্ষার্থী ছিনতাইয়ের মূলহোতা। তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে পুলিশ তাকে আটক করেছে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনও ছাড় নেই।’

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম