ভুয়া এএসআই’র প্রাইভেটকারে পাওয়া গেলো ২৭ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৯:৩৬

প্রাইভেটকার থেকে উদ্ধার করা টাকা রাজধানীর রামপুরায় পুলিশ পরিচয় দেওয়া এক প্রতারকের প্রাইভেটকার থেকে নগদ ২৭ লাখ ১৯ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে র‌্যাব। তার নাম কবির হোসেন শেখ (৩৮)। এছাড়া প্রাইভেটকারটি তল্লাশি করে সাতটি পাসপোর্ট, ছয়টি সিল ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’ সোমবার (১৫ জুলাই) বিকালে র‌্যাব-৩ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার রাতে হাতিরঝিলের ১ নম্বর ব্রিজের ওপর র‌্যাব-৩-এর চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। চালক নিজেকে পুলিশের এএসআই (এসবি) হিসেবে ঢাকায় কর্মরত জানিয়ে তার কাছে থাকা আইডি কার্ড দেখায়। তার ব্যবহৃত প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। তবে কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় কবির হোসেন শেখকে আটক করে র‌্যাব। এরপর তার গাড়ি থেকে এসব টাকা উদ্ধার করা হয়।’

আটক কবির হোসেন শেখ (মাঝে)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, সে পুলিশ সদস্য নয়। বিভিন্ন সময় নিজেকে পুলিশ সদস্য হিসেবে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে এবং গাড়িতে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে। তার গাড়িতে থাকা পাসপোর্ট ও নগদ টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে কোনও সদুত্তর পাওয়া যায়নি।
র‌্যাব জানিয়েছে, আটক ব্যক্তিকে রামপুরা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এআরআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি