কাবিননামা সংশোধন: জাতীয় মসজিদের খতিবের মতামত জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৭:২৮আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৭:৪৪

সুপ্রিম কোর্ট

বিয়ের কাবিননামার পাঁচ নম্বর কলামে জানতে চাওয়া হয়—মেয়ে কুমারী, বিধবা কিংবা তালাকপ্রাপ্ত কিনা? কাবিননামায় এই কলামটি রাখা বা তুলে দেওয়ার বিষয়ে মতামত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আগামী সোমবার (২২ জুলাই) হাজির হয়ে মতামত দিতে বলেছেন আদালত।

এ বিষয়ে একটি রিটের ওপর জারি করা রুলের শুনানিকালে মঙ্গলবার (১৬ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।

শুনানিকালে কাবিননামার পাঁচ নম্বর বিধির কোনও প্রয়োজন নেই এবং এমন বিধি ব্যক্তির গোপনীয়তাবিরোধী বলে সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন আদালতে নিজ ব্যাখ্যা তুলে ধরেন।

এরপর আদালত কাবিননামায় পাঁচ নম্বর কলামটি রাখার আদৌ প্রয়োজন রয়েছে কিনা, কলামটি তুলে দেওয়া শরিয়াহ আইনের পরিপন্থী হবে কিনা, সে বিষয়ে মতামত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবকে অনুরোধ জানান।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে কাবিননামার এই কলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

একইসঙ্গে কাবিননামায় বর-কনের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করার নির্দেশনা চাওয়া হয়। পরে ওই রিটের শুনানি নিয়ে কাবিননামার পাঁচ বিধিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। এর দীর্ঘদিন পর হাইকোর্টে মামলাটির রুল শুনানি শুরু হয়। 

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম