৯ বছরে প্রাথমিকে ১ লাখ ৭৯ হাজার ৭১৭ শিক্ষক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ১৮:৫৬আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৮:৫৭

জাতীয় সংসদ ভবন (ছবি- সাজ্জাদ হোসেন)

গত ৯ বছরে (২০০৯-২০১৮) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ ৭৯ হাজার ৭১৭ জন শিক্ষক নিয়োগ হয়েছে। এছাড়া এসময় এক হাজার ৪৯৫টি নতুন বিদ্যালয় স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) চলতি একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রলালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর অধীনে চলমান প্রকল্পগুলোর অর্থের সঠিক ব্যবহারের সুপারিশ করেছে কমিটি।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রি ফজিলাতুন নেসা, মো. মুজিবুল হক, মইনউদ্দীন খান বাদল ও ফখরুল ইমাম।

বৈঠকে জানানো হয়, দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের লক্ষ্যে প্রথম পর্যায়ে ১০০টি উপজেলায় ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩২৯টি উপজেলায় ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য প্রকল্প প্রণয়ন কার্যক্রম চলছে।

শিক্ষার মান ত্বরান্বিত করতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মনিটরিং কার্যক্রম বাড়ানো জন্য কমিটি সুপারিশ করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম