ভিকারুননিসায় পাসের হার কমলেও সন্তুষ্ট কর্তৃপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১৪:০০আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৪:৪০

 

 ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯৯.৩২ ভাগ। এ বছর মোট এক হাজার ৯২৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৭৫ জন জিপিএ ফাইভ পেয়েছে। গত বছর পাসের হার ছিল ৯৯.৭৮ ভাগ। এ বছর অকৃতকার্য হওয়া পাঁচ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এবার মোট শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৩৮৩ জন অংশ নেয়। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৯৬ জন, মানবিকে ২৫৮ জনের মধ্যে ১৯ জন এবং বাণিজ্যে ২৮৪ জনের মধ্যে ৬০ জন জিপিএ ফাইভ পেয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে জিপিএ ফাইভ পাওয়া সৈয়দা রিফাহ তাসফিয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান। তিনি বলেন, আব্বু-আম্মু আর শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের আগ্রহ এবং সহযোগিতার কারণে আমার আজকের এই ফল।

 জিপিএ ফাইভ পাওয়া অপর এক শিক্ষার্থী রওনক জাহান শেফা ডাক্তার হতে চান। তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় সে, দায়িত্ব অনেক। সে দায়িত্ব সে ভালভাবে পালন করতে চান শেফা।

এদিকে জিপিএ ফাইভ না পেয়ে কিছুটা অখুশি জান্নাতুল ফেরদৌস। মানবিক বিভাগ থেকে ৪.২১ পেয়েছে। তবে মা নাছিমা আক্তার তাতেই অনেক খুশি। পেশায় শিক্ষক এই মা বলেন, বাবা নেই, এক হাতে মানুষ করেছি। পরীক্ষার সময় অসুস্থ ছিল। তারপরও ফলাফল ভালো হয়েছে। মেয়ের খুশিতে আমি খুশি। তিনি বলেন, আমি চাই আমার মেয়ে শিক্ষক হোক। আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়াতে চাই, চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন।

 পাসের হার কমলেও কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ফলাফল আগের মতোই ভালো হয়েছে। আমাদের পরীক্ষা, খাতা দেখা ও রেজাল্ট পদ্ধতি এবং শিক্ষক ও অভিভাবকদের চেষ্টায় এই ফলাফল পেয়েছি আমরা।

তিনি আরও বলেন, ভালো ফলাফল পেতে হলে কলেজের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুবই কড়াকড়ি করি এইক্ষেত্রে।

প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী অসুস্থ থাকায় এবার পাসের হার কমে গেছে বলে জানান তিনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক পাসের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে পাসের হার ৭১.০৯ শতাংশ।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের www.dhakaeducationboard.gov.bd এবং www.educationboard.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলে কেন্দ্র বা প্রতিষ্ঠানের রেজাল্ট শিটের সফট কপি পাঠানো হবে। বোর্ড থেকে ফলের হার্ডকপি সরবরাহ করা হবে না। পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মে মাসের মাঝামাঝি।

 

আরও পড়ুন:

বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
মোবাইলে ফল জানা যাবে যেভাবে

এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩ শতাংশ

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক