রুটি বিক্রেতা মর্জিনা বেগমের স্বপ্ন (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৮:২০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২২:০৮

রাজধানীর কাওরান বাজার মোড়ের এদিক ওদিক গড়ে উঠেছে অসংখ্য দোকান। এসব দোকানের মধ্যে আলাদাভাবে চোখে পড়ে মর্জিনা বেগমের রুটির দোকান। প্রায় ১৫ বছর ধরে তিনি রুটি বিক্রি করে সংসার চালাচ্ছেন।

এর আগে মানুষের বাসাবাড়িতে বুয়ার কাজ করতেন মর্জিনা। ছেলে, মেয়ে, স্বামী নিয়েই তার সংসার। রুটি বিক্রি করেই দুই মেয়ের বিয়ে দিয়েছেন।

শুধু ব্যবসা নয়, আশপাশের দুস্থ মানুষদের বিনামূল্যে নাশতা দেন মর্জিনা বেগম। ভবিষ্যতে বড় একটা হোটেল দিতে চান তিনি। সেখানে ভালো ভালো খাবার বিক্রি করার ইচ্ছে আছে তার। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তার নিরলস পরিশ্রম চোখে পড়ার মতো।

তবে সড়কের ধারে বিক্রি হওয়া রুটির স্বাস্থ্যমান নিয়ে সংশয় রয়েছে। তবুও দামে সাশ্রয়ী হওয়ার ফলে রিকশাচালক, নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ এই খাবার খাচ্ছেন।
ভিডিও: তামজিদা তুবা

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের