বনশ্রীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ২২:৫৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২৩:০৯

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর রামপুরার বনশ্রীতে নির্মাণাধীন ভবনে বিদুৎস্পৃষ্ট হয়ে মন্টু (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮জুলাই) বিকালে এই ঘটনা ঘটে।
মন্টুর গ্রামের বাড়ি লালমনিরহাটের কাজীবাড়ী। তার বাবার নাম শওকত আলীর। জুন মাসে ওই ভবনে নির্মাণ কাজে আসেন তিনি।
অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মন্টুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসেন সহকর্মীরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আবদুল খান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
সহকর্মী আনোয়ার ও সেলিম বলেন, বনশ্রী ডি ব্লকের ৬ নম্বর রোডে একটি নির্মাণাধীন ৯ তলা ভবনের কাজ করতো মন্টু মিয়া। একই ভবনের নিচতলায় থাকতো শ্রমিকরা। ৬ষ্ঠ তলায় কাজ শেষে সবাই চলে আসলেও মন্টু নিচে আসেনি। পরে এক শ্রমিক ওপরে উঠতে গিয়ে তৃতীয় তলার সিঁড়িতে তাকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
নির্মাণাধীন ভবনটির কেয়ারটেকার আবু সিদ্দিক জানান, মন্টু মিয়া বিকালের পর কোনও এক সময় বিদুৎস্পৃষ্ট হয়েছেন। তার হাতে পোড়া চিহ্ন রয়েছে।
তিনি বলেন, ওই ভবনে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে বিদ্যুতের তার ওপর থেকে নিচের দিকে ঝুলানো ছিল। হয়তো নামার সময় ওই তারে কোনোভাবে হাতে স্পর্শ হয়, আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকে।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী