কিশোর গ্যাংয়ের ৩ সদস্যের রিমান্ড, ১১ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ২০:২৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:৫২

কিশোর গ্যাংয়ের ৩ সদস্যের রিমান্ড, ১১ জন কারাগারে

অস্ত্র ও মাদকসহ ‘ফার্স্ট হিটার বস (এফএইচবি)’ নামের একটি কিশোর গ্যাংয়ের ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন জনকে ২ দিন করে রিমাণ্ডে পাঠানো হয়েছে।

সোমবার (২২ জুলাই) বিকালে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তিন আসামির রিমান্ডের আদেশ দেন। অপর ১১ আসামিকে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো- নাঈম মিয়া, বিশু চন্দ্র শীল ও আল আমিন হোসেন।

কারাগারে পাঠানো আসামিরা হলো- আসিফ মাহমুদ, ইয়াসিন আরাফাত, ফরহাদ হোসেন, বিজয়, শাওন হোসেন সিফাত, ইমামুল হাসান মুন্না, তানভীর হাওলাদার, আকাশ মিয়া, মেরাজুল ইসলাম জনি, হযরত আলী ও রাজিব।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় ৩ জনের সাত দিনের রিমান্ড আবেদন এবং ১১ আসামিকে মাদক মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর করেছেন আদালত।  

এর আগে, ১৬ জুলাই উত্তরার নিউ নাইন স্টার গ্রুপের কিশোর গ্যাংয়ের ১১ জনকে কারাগারে পাঠান আদালত।

প্রসঙ্গত, রবিবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ‘ফার্স্ট হিটার বস (এফএইচবি)’ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর একটি টিম। এসময় তাদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম