ঘুষের মামলায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৫:৩১আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৯:১০

ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা

যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় চার্জশিট অনুমোদন দেয়। চার্জশিটে তাদের বিরুদ্ধে চেকের মাধ্যমে ছয় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে চার্জশিট অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি। দুদক জানায়, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করে দুদক। চার্জশিটে নাজমুল হুদার পরিচয় সাবেক যোগাযোগমন্ত্রী ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এবং সিগমা হুদার পরিচয় সাপ্তাহিক ‘খবরের অন্তরালে’ পত্রিকার স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
দুদক জানায়, ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা হয়। অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ৩০ সেপ্টেম্বর মার্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের কাছ থেকে চেকের মাধ্যমে ৬ লাখ টাকা ঘুষ নেন তারা। বহুল আলোচিত এই মামলার বাদী হলেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল বর্তমানে অবসরকালীন ছুটিতে আছে। মামলার তদন্ত কর্মকর্তা হলেন দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।

/ডিএস/ওআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম