১৩ পণ্যের লাইসেন্স বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৯:৪১আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৯:৪৪

বিএসটিআই ১৩টি পণ্যের সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানটির সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলাবাজার থেকে বিভিন্ন পণ্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ১৩টি প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স বাতিল করা হয়। বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাতিল হওয়া প্রতিষ্ঠান ও তাদের পণ্যগুলো হচ্ছে- আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফার্ম ফ্রেশ ব্র্যান্ডের ঘি, শক্তি এডিবল প্রাইভেট লিমিটেডের শক্তি ও কিচেনা ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন অয়েল, এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের সেফ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন অয়েল, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির উট ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জনতা সল্ট মিলের নজরুল ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জে কে ফুড প্রোডাক্টের মদিনা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, মডার্ন কসমেটিকস অ্যান্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মডার্ন ব্র্যান্ডের স্কিন ক্রিম, জি এম কেমিক্যাল ওয়ার্কসের জিএম ব্র্যান্ডের স্কিন কেয়ার ক্রিম, নিউ চট্টলা (প্রা.) লিমিটেডের এরাবিয়ান স্পেশাল ব্র্যান্ডের ঘি, রেভেন ফুড কোম্পানি লিমিটেডের রেভেন ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ও খাজানা এবং মিঠাই লিমিটেডের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর।

বিএসটিআই জানিয়েছে, নতুনভাবে লাইসেন্স গ্রহণ ব্যতিত উক্ত পণ্যগুলো বিক্রি-বিতরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাজার হতে ওইসব পণ্য প্রত্যাহার ও ভোক্তাদের পণ্যগুলো না কেনার জন্য অনুরোধ করা হয়।

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে