কাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ইশার মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ০৬:৩০আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০৬:৩১

রাজু ভাস্কর্যে মানববন্ধন কাশ্মিরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে ‘গর্জে ওঠো রণবীর আজাদ কর কাশ্মির’, ‘কাশ্মির ভয় নেই মানবতা মরে নাই’ ইত্যাদি লেখার ব্যানারে প্রতিবাদ জানানো হয়।
এ সময় এই সংগঠনে কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম মারুফ বলেন, ‘পরাধীনতার যে যাতনা সেটা আমরা বাঙালিরা খুব ভালো করেই জানি। একটি হানাদার বাহিনী একটি দেশে আসলে কী পরিমাণ অত্যাচার,নিপীড়ন, নির্যাতন করে সেটা আমাদের জানা আছে। যা ১৯৭১ সালে আমরা দেখেছি। কাশ্মিরে যা চলছে, তা আমাদের দেশেও হয়েছিল। বাংলাদশের স্বাধীনতার স্থপতি যে পররাষ্ট্রনীতি ঘোষণা করেছিলেন, সেখানে তিনি বলেছেন কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে এবং সব সময় নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতে। আজকে আমরা এই সমাবেশ থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো আপনি কাশ্মিরের পক্ষে দাঁড়ান। ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তা আমরা বিবেচনা করবো। কিন্তু তাই বলে আমাদের পার্শ্ববর্তী একটি দেশে মানুষের প্রতি অত্যাচার-নিপীড়ন চলবে, তা আমরা মেনে নেবো না।

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম