হাজারিবাগে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৯, ০৩:১১ আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০৩:১১

বিদ্যুৎস্পৃষ্ট রাজধানীর হাজারিবাগে বিদ্যুৎস্পৃষ্টে মানিক (২৪) নামে এক টেইলার্স কারখানার শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুর দেড়টায় হাজারিবাগের মনেশ্বর রোডে এ ঘটনা ঘটে।
মানিকের বাড়ি ব্রাক্ষ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার শাহার পাড় গ্রামে। তিনি হাজারিবাগের অদ্রি লেডিস টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের কারখানায় থাকতেন।
কারখানার মালিকের ছেলে ইমন জানান, আয়রন করার সময় লাইনে সমস্যা হলে কাঁচি দিয়ে বিদ্যুৎ লাইনের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআরআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
ককটেল নিক্ষেপের সময় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার 
ককটেল নিক্ষেপের সময় আওয়ামী লীগের ৬ জন গ্রেফতার 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’