ডিএসসিসি’র নতুন এলাকায় পাঁচ নির্বাহী কর্মকর্তা নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১২:০১আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৩:১১

ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া পাঁচটি নতুন এলাকায় পাঁচ জন নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিরা সবাই উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা।

সোমবার (১৯ আগস্ট) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের দায়িত্ব বণ্টন করা হয়।

ডেঙ্গু নিয়ে চলমান সংকট ও নতুন এলাকাগুলোতে প্রশাসনিক কার্যক্রম মোকাবিলায় এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের ডিএসসিসিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে সংযুক্ত করা হয়।

নতুন পাঁচটি অঞ্চলে নিয়োগ পাওয়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা হলেন—জাহিদ হোসেন ছিদ্দিক, মো. শাহীদুর আলম, মোহাম্মদ আশরাফুল আলম খান, মো. খায়রুল হাসান ও মো. আবদুল বাতেন।

এর মধ্যে জাহিদ হোসেন ছিদ্দিককে অঞ্চল-৬, মো. শাহীদুর আলমকে অঞ্চল-৭, মোহাম্মদ আশরাফুল আলম খানকে অঞ্চল-৮, মো. খায়রুল হাসানকে অঞ্চল-৯ ও মো. আবদুল বাতেনকে অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘নতুন ওয়ার্ড বা অঞ্চলগুলোতে প্রশাসনিক কাজ ও চলমান ডেঙ্গু সমস্যা মোকাবিলায় তারা কাজ করবেন। আমরা ডিএসসিসির পুরনো অঞ্চলগুলোর পাশাপাশি নতুন ওয়ার্ডেও কাজ শুরু করেছি।

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের