এডিসের লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৯, ২০:৩০আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:১৮





এডিসের লার্ভা পাওয়ায় ৪ ভবন মালিককে ৩ লাখ টাকা জরিমানা এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি নির্মাণাধীন ভবন ও একটি বাণিজ্যিক ভবনের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২০ আগস্ট) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ডিএনসিসি জানায়, এদিন সকাল সাড়ে ১০টায় গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বী পার্ক থেকে মেয়র মো. আতিকুল ইসলাম ডেঙ্গু নিধনে চিরুনি অভিযান উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এলাকার ১ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে যান। ওই বাড়ির ছাদে কমোডের পরিত্যক্ত ফ্লাশে এডিসের লার্ভা পাওয়ায় মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ১৪০ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে (হোল্ডিং নম্বর ১০) এডিসের লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একই সড়কের নির্মাণাধীন আরেকটি ভবনের মালিককে এবং গুলশান ২ নম্বরের ৬২ নম্বর সড়কের নির্মাণাধীন আরেক ভবনের মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।
তারা জানান, ডেঙ্গু নিধনে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

/এসএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম