শেয়ারবাজারে কারসাজি, বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ১২:৫১আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৪:০৪

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ছবি: সংগৃহীত

দুর্বল কোম্পানির প্রাথমিক পাবলিক অফার-আইপিও অনুমোদন দিয়ে শেয়ারবাজারে বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের বিরুদ্ধে। আর এই অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (২১ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছেন।

এছাড়া, অর্থ আত্মসাতের পাশাপাশি তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখছে দুদকের মানি লন্ডারিং শাখা।

দুদকের কাছে অভিযোগ রয়েছে, খায়রুল হোসেনের আট বছরের মেয়াদে প্রায় ৮৮টি আইপিও অনুমোদন হয়। এরমধ্যে প্রায় অর্ধশত আইপিও নিম্নমানের। বেশ কয়েকটি নিম্নমানের কোম্পানি মিথ্যা তথ্য দিয়ে বার্ষিক আর্থিক বিবরণীতে উচ্চ মুনাফা দেখিয়ে সিকিউরিটিজ রেগুলেটরে আইপিও অনুমোদন করিয়ে নেয়। তালিকাভুক্ত হওয়ার পরে দেখা গেছে, বেশিরভাগ সংস্থার শেয়ারের সূচক নিচের দিকে যেতে শুরু করে। কোম্পানিগুলোর আগের আয়ের রিপোর্টগুলো জাল ছিল বলেও অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, শেয়ারবাজারে অব্যাহত দরপতনে খায়রুল হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন সাধারণ বিনিয়োগকারীরা।

 

 

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম