মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ১৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ১৫:২০আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৫:২৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ১৫ জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ মমামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন পাঁচ আসামি। তারা হলেন— মো.গিয়াস উদ্দিন খান (৭৭), সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), মো. উমেদ আলী (৮৭), মো. আবু ছিদ্দিক (৭৫), মো. আব্দুল খালেক (৬২)। এদের সবাই তৎকালীন রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।বাকি ১০ আসামি এখনও পলাতক থাকায় তদন্ত সংস্থা তাদের নাম প্রকাশ করেনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক মো.হান্নান খান।

প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে  লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট সাতটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৩০ জনকে হত্যা, ২০/২৫ জনকে আহত করা, এক নারীকে ধর্ষণ, ২৫/৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।

এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে চার খণ্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম