ভবনে মশার লার্ভা: ৬ বাড়ি মালিককে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ১৮:১১আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৮:১৬

বিভিন্ন বাড়ির ভেতরে পরিচালিত হচ্ছে মশক নিধন কার্যক্রম এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৬ বাড়ি মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২২ আগস্ট) সংস্থাটির তিনটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১৮টি বাড়ি পরিদর্শন করা হয়েছে। এরমধ্যে চারটি বাড়িতে এডিস মশার লার্ভা এবং দুটিতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়ায় ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ২০টি বাড়ি এবং হাটখোলা রামকৃষ্ণ মিশন কে এম দাস লেন পরিদর্শন করেন। এ সময় তিনি এডিস মশার লার্ভা পাওয়ায় ১৯৩ ফকিরাপুলের নির্মাণাধীন একটি ভবনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বড় মগবাজার ওয়ারলেস এলাকার ৩২টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শেরে বাংলা রোডের ৪৩/১ হাজারীবাগের বাড়ির ছাদে পরিত্যক্ত টায়ারে এডিসের লার্ভা পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী হাজারীবাগ শেরে বংলা এলাকার ৩০টি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি কেএমদাস লেনের দুটি বাড়িতে লার্ভার প্রজননস্থল উপযোগী পরিবেশ পাওয়ায় পাঁচ হাজার ও অভয় দাস লেনের দুটি বাড়িতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় চার হাজার টাকা জরিমানা করেন।

/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি