বিএফইউজে-ডিইউজের একাংশের বিবৃতি

নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ ও চাকরিচ্যুতি বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৯, ২০:৩২আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৩৬

 দ্রুততম সময়ের মধ্যে নবম ওয়েজবোর্ডের সুপারিশ গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতৃবৃন্দ। মন্ত্রিসভার আগামী বৈঠকেই সাংবাদিকদের জন্য সুপারিশ করা নতুন বেতন কাঠামো অনুমোদন করে ৩০ আগস্টের মধ্যে গেজেটের মাধ্যমে কার্যকর করার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এসব দাবি জানান।

নেতৃবৃন্দ একইসঙ্গে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও আহ্বান জানান।

বিবৃতিতে ওয়েজবোর্ড বাস্তবায়নের আগে বিভিন্ন গণমাধ্যমে নির্বিচারে সাংবাদিক ছাঁটাইয়ের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ ঢালাও ছাঁটাই বন্ধ এবং যেসব গণমাধ্যমে বেতন বকেয়া পড়েছে সেখানে বেতন-ভাতা নিয়মিত পরিশোধে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী