১৭ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ০১:২৫আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ০১:২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

আগামী ১৭ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত একটানা পরীক্ষা চলবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা ৩০মিনিট অতিরিক্ত সময় পবেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথমদিন ১৭ নভেম্বর (রবিবার) ইংরেজি ও দ্বিতীয় দিন ১৮ নভেম্বর (সোমবার) বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন ১৯ নভেম্বর (মঙ্গলবার) প্রাথমিক শিক্ষা সমাপনীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর ইবতেদায়ির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

চতুর্থদিন ২০ নভেম্বর (বুধবার) প্রাথমিকের প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ির আরবি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পঞ্চম দিন ২১ নভেম্বর (বৃহস্পতিবার) প্রাথমিক শিক্ষা সমাপনীর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ির কুরআন মাজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা।

শেষ দিন ২৪ নভেম্বর (রবিবার) গণিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর পরীক্ষা শেষ হবে। 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের