গোপাল বণিকের দুর্নীতির বিষয়ে সাবেক আইজি প্রিজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৩:১৯আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৬:২১

সাবেক আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুর্নীতির ঘটনায় গ্রেফতার সিলেটের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের দুর্নীতি তদন্তে সাবেক আইজি প্রিজন মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৫ আগস্ট) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সোয়া ৯টায় দুদকে যান সাবেক আইজি প্রিজন ইফতেখার উদ্দিন। এরপর দুপুর সোয়া একটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মোহাম্মদ ইউসুফ।
পরে এ বিষয়ে ইফতেখার উদ্দিন জানান, তার মেয়াদেই চট্টগ্রাম কারাগারে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এটা তার প্রশাসনিক ব্যর্থতা। দুদকের জিজ্ঞাসাবাদে এ বিষয়ে তার মতামত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ঘুষের ৮০ লাখ টাকাসহ ধানমন্ডির ভূতের গলি থেকে গ্রেফতার হন ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিক। ২৯ জুলাই তার বিরুদ্ধে মামলা করে দুদক।

/ডিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম