নভেম্বরে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ২২:০৮ আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:১৩



বাংলাদেশ বার কাউন্সিল আইন বিষয়ে পড়াশোনা শেষ হয় স্বাভাবিক নিয়মেই। তবে আইনজীবী হতে হলে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেতে হয়। অবশ্য আইনজীবী অন্তর্ভুক্তির এই পরীক্ষা বেশ অনিয়মিত। দুই বছর পর আগামী নভেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এ-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ ২০১৭ সালের ২১ জুলাই আইনজীবী অন্তর্ভুক্তির প্রথম ধাপ নৈর্ব্যক্তিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিচারপতি ভবানী প্রসাদ সিংহসহ কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এতে আগামী পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। আর নৈর্ব্যক্তিক পরীক্ষা হতে পারে নভেম্বরের যেকোনও একদিন। গতবারের নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণরা এবার সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে বলেও জানান তিনি।
বাংলাদেশ বার কাউন্সিল সূত্র জানায়, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শেষ করতে হবে। পরীক্ষা হতে পারে ১৫, ২২ অথবা ২৯ নভেম্বর। পরীক্ষার হল পাওয়ার ওপর নির্ভর করে এই তিন দিনের যেকোনও একদিন পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, গতবারের নৈর্য্ ক্তিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৪ হাজার ৩৮৯ জন। এতে উত্তীর্ণ ১১ হাজার ৮৪৬ জন একই বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা দেন। এতে টিকে থাকেন ৮ হাজার ১৩০ জন। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে তাদের মধ্যে ৭ হাজার ৭৩২ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন।
এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারের বেশি হবে ধারণা করা হচ্ছে।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আন্ডারওয়ার্ল্ড’ কাঁপানো সুইডেন আসলামের উত্থান যেভাবে
‘আন্ডারওয়ার্ল্ড’ কাঁপানো সুইডেন আসলামের উত্থান যেভাবে
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প
ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান আরও আগ্রাসী হয়েছে: ট্রাম্প
চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
কোথাও পাহাড়, কোথাও জলপ্রপাত! ইউরোপের মনমুগ্ধকর পাঁচ জাতীয় উদ্যান
কোথাও পাহাড়, কোথাও জলপ্রপাত! ইউরোপের মনমুগ্ধকর পাঁচ জাতীয় উদ্যান
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি