ঢামেকে ডেঙ্গু রোগে আক্রান্ত আরেক নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ০০:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০১:০১

ঢামেক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রিতু আক্তার (২০)। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ৮ টায় মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

রিতুর দেবর জাহিদুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার দিন ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউটে ভর্তি ছিলেন তার ভাবি। সেখানে অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার বিকাল ৫টায় ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টায় তিনি মারা যান।

জাহিদুল জানান, মৃত রিতু দক্ষিণ কেরানীগঞ্জ কালিবাড়ি এলাকার বাসিন্দা ইব্রাহিম মোল্লার স্ত্রী ছিলেন। তার বাবার নাম লিটু মিয়া।

তবে এ বিষয়ে হাসপাতাল সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত কমপক্ষে ২৪ রোগীর মৃত্যু হয়েছে। 

এআইবি/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম