মাউশির গুরুত্বপূর্ণ সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১৪:৪৮আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৪:৫০

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং এর আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের সাত কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ আগস্ট)  মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্পে’র উপপরিচালক সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমানকে ভোলার ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে। একই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক এ.এস.এম এমদাদুল কবিরকে একই প্রকল্পে’র উপপরিচালক হিসেবে নিয়োগ করা হয়। আর নরসিংদীর শিবপুর উপজেলার সরকারি শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেনকে একই প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। 

মাউশির সহকারী পরিচালক (কলেজ-৩) সহকারী অধ্যাপক ফারহানা আক্তারকে মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করা হয়। অন্যদিকে, এপদে নিয়োগ করা হয়েছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদেরকে।

একই আদেশে মাউশির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে ঝালকাঠি সরকারি কলেজে বদলি করা হয়েছে। এই পদে নিয়োগ করা হয়েছে চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আনিকা রাইসা চৌধুরীকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাউশির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও  গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক সুবিধা নেওয়ার কারণে কিছু কর্মকর্তাকে বদলি করা হয়। আর মাঠ পর্যায়ে সুনাম রয়েছে এমন কর্মকর্তাদের মাউশির বিভিন্ন পদে পদায়ন করা হয়।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান