নতুন সিআইডি প্রধান হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১৮:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৮:৫১

সিআইডি প্রধান হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি এর আগে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিআইডির বর্তমান প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে দুজনকে। তারা হলেন বিশেষ শাখার উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেন।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের বৈঠক
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার