শাহজালালে ইয়াবাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৭

শাহজালালে ইয়াবাসহ আটক ১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬৬ পিস ইয়াবাসহ মো. কামাল (৩০) নামে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কামাল গাজীপুর জেলার কাপাসিয়া থানার কপালেশ্বর (সিংহশ্রী) গ্রামের চান মিয়ার ছেলে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কামাল নভোএয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ-৯৩৬) কক্সবাজার থেকে বেলা দেড়টার ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অনুসরণ করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। পরে তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কামাল তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এরপর তার পাকস্থলি থেকে ১৩টি খেজুরের মতো দেখতে পোটলা বের করা হয়। সেগুলোর ভেতরে পাওয়া যায় ৪৬৬ পিস ইয়াবা। এর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে কামাল জানায়, কাপাসিয়ার আবুল হোসেন মাস্টার তাকে ভাড়া করে কক্সবাজারে নিয়ে যায়। হ্নীলা থেকে সে ইয়াবা সংগ্রহ করে।
কামালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের