২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৬৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১





২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৬৫ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ৩৯৬ জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা ৪৬৯।
তাদের হিসাবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩১ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ২ হাজার ১৭৭ জন, আর ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ৭৫৪।
কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে নতুন করে আক্রান্ত ৩৯৬ ডেঙ্গু রোগীর মধ্যে ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে রয়েছেন ২৮৭ জন আর বেসরকারি ২৯ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৯ জন। বর্তমানে এই ২৯ বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট রোগী ৬১৬ জন।
আয়শা আক্তার আরও জানান, গতকাল রবিবারের (১ সেপ্টেম্বর) চেয়ে আজ সোমবার (২ সেপ্টেম্বর) নতুন করে আক্রান্তের সংখ্যা ৪ শতাংশ কমেছে।
গতকাল রবিবার পুরো দেশে নতুন আক্রান্ত রোগী সংখ্যা ছিল ৯০২ জন আর আজ সোমবার এ সংখ্যা ৮৬৫ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৮৫ জন। অন্যদিকে রাজধানী ঢাকাতে নতুন করে আক্রান্ত ৩৯৬ জনের বিপরীতে ছাড়পত্র নিয়েছেন ৫৫৬ জন। ঢাকার বাইরে নতুন ভর্তি হওয়া ৪৬৯ জনের বিপরীতের হাসপাতাল ছেড়েছেন ৬২৯ জন। আর সারাদেশে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৪ শতাংশ রোগী।
কন্ট্রোল রুমের হিসাব থেকে জানা যায়, ডেঙ্গুতে এ মৌসুমে মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৯৬২ জন। আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৮৪৩ জন।
এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, বিভিন্ন হাসপাতাল থেকে তাদের কাছে ১৮৮টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে তারা ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে ৫৭টি ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম