ডেঙ্গুতে ভিকারুননিসা শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪২

ইশরা তাসকিন অস্মিতা

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। তার নাম ইশরা তাসকিন অস্মিতা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ইনচার্জ ডা. মোহাম্মদ সুলতান পারভেজ এ মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ডা. পারভেজ বলেন, অস্মিতার ডেঙ্গু ধরা পড়েছিল গত ২২ আগস্ট। এরপর সে ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ সাপোর্ট দরকার হয়। পরে ২৬ আগস্ট রাতে সেখান থেকে অস্মিতাকে মিলেনিয়াম হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়।
তিনি বলেন, ‘অস্মিতা মূলত খিঁচুনি নিয়েই আমাদের কাছে আসে। কিন্তু তার ডায়াগনসিস ছিল ডেঙ্গু।’ লাইফ সাপোর্ট দেওয়া হলেও অস্মিতার অবস্থা ক্রমেই খারাপের দিকে যায় বলে জানান তিনি।
‘অস্মিতার ব্রেনের ফাংশন আর রিগেইন করেনি’ জানিয়ে ডা. পারভেজ বলেন, ‘তখন আর আমাদের কিছু করার ছিল না। সম্ভাব্য সবকিছু করা হয়েছে, কিন্তু অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না।’
ডা. পারভেজ আরও বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৭টার দিকে অস্মিতাকে ক্লিনিক্যালি ডেথ ডিক্লেয়ার করা হলেও তার ব্রেন ডেথ ছিল গত বৃহস্পতিবার থেকেই। আমরা চেষ্টা করেছি কিন্তু ফেরাতে পারিনি।’
হাসপাতাল সূত্রে জানা যায়, অস্মিতার বাবার নাম আমানত মাওলা টিপু ও মায়ের নাম হেনা নূরজাহান। সে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখার শিক্ষার্থী ছিল।
মিলেনিয়াম হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

/জেএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের