ঢাবি শাহ নেওয়াজ হোস্টেলের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

ঢাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২

ঘটনাস্থলের একটি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহ নেওয়াজ হোস্টেলের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে৷

জানা যায়, গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে মনোমালিন্যের জের ধরে একটি প্রাইভেটকারের চালক চা দোকানের কর্মীকে মারধর করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ওই ছেলেকে নিয়ে যেতে চাইলে হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাক-বিতণ্ডা হয়।  ঘটনার এক পর্যায়ে এক শিক্ষার্থীর শার্টের কলার ধরে টান দেয় পুলিশ৷ পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।  এরই মধ্যেই কারের কাচ ভেঙে দেয় উত্তেজিত শিক্ষার্থীরা।

প্রক্টিয়াল টিমের সদস্য এবং শাহ নেওয়াজ হলের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্ডেন মো.আখতারুজ্জামানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তিনি বলেন, ‘ঘটনা খুবই সিম্পল। ভুল বোঝাবুঝি হয়েছে। এখন পরিবেশ-পরিস্থিতি আগের মতো স্বাভাবিক।’

এ বিষয়ে নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম পুলক বাংলা ট্রিবিউনকে জানান, ‘সামান্য ইস্যু নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়। এটি মিসআন্ডাস্টান্ডিং।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের