তেজগাঁওয়ে শ্রমিকদের অবরোধ, মগবাজার-মহাখালীতে তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪

তেজগাঁওয়ের সাত রাস্তায় গার্মেন্ট শ্রমিকদের অবরোধ রাজধানীর তেজগাঁও এলাকায় বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষাভ করছেন নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাতরাস্তা সড়কটি দখলে নিয়ে তারা বিক্ষোভ করছেন। ওই এলাকা অবরোধ করে রাখায় মগবাজার-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সড়ক অবরোধে রাস্তায় নেমে এসেছেন গার্মেন্ট শ্রমিকরা তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক  জানান,  বকেয়া বেতন ও ভাতার দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছি, পাশাপাশি মালিক পক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।

অবরোধের কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট তিনি বলেন, ‘বুধবার (১১ সেপ্টেম্বর) রাত থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল।  কিন্তু সকালে তারা আবারও সড়কে জড়ো হয়েছেন।’

তেজগাঁও শিল্পাঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার জানান, দু’পাশের সড়ক বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের