ভিকারুননিসার অধ্যক্ষের দায়িত্ব বুঝে নিলেন অধ্যাপক ফওজিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৭

অধ্যাপক ফওজিয়া রেজওয়ান

রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের দায়িত্ব বুঝে নিয়েছেন অধ্যাপক ফওজিয়া রেজওয়ান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে দায়িত্ব বুঝে পান তিনি।

এর আগে, ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধ্যাপক ফওজিয়াকে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। কিন্তু পরদিন ১৬ সেপ্টেম্বর সম্পূরক রিট আবেদনে অধ্যক্ষ নিয়োগ বাতিল চাওয়া হয়েছিল। রিটের শুনানি শেষে, আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) হাইকোর্টের নির্দেশনায় বলা হয়, নিষেধাজ্ঞা না থাকায় যোগদানে কোনও বাধা নেই। দুপুরে এই নির্দেশনার পর বিকালে অধ্যাপক ফওজিয়া রেজওয়ান তার দায়িত্ব বুঝে নেন। 

এর আগে রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। 

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর ফওজিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের দেওয়া দায়িত্ব যথাসাধ্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত ভর্তি ও নিয়োগ বাণিজ্য অব্যাহত থাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে বারবার বিতর্ক দেখা দেয়। সংকট উত্তরণে শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজের অধ্যক্ষকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে।

 

/এসএমএ/ এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম