যুবলীগ নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো আছে জানলে আগেই ব্যবস্থা নিতাম: ওমর ফারুক চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২১

ওমর ফারুক চৌধুরী যুবলীগের যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘যুবলীগের ঢাকা দক্ষিণের এক নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো থাকার অভিযোগ আমাকে কেউ জানালে আগেই ব্যবস্থা নিতাম। আইনশৃঙ্খলা বাহিনী যদি আগেই জানতো তাহলে আমাদের আগেই জানাতে পারতো। আমরা রাজনৈতিকভাবে বিষয়টি দেখতাম।’ যুবলীগ নেতার ব্যবস্থাপনায় ক্যাসিনো থাকা প্রসঙ্গে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যদি জানতোই তবে ওই ক্যাসিনোতে কেন এত দেরিতে অভিযান চালালো?’ কোথায় যুবলীগ নেতাদের ক্যাসিনো আছে, তারা কোথায় কী অন্যায়-অপরাধ করছে তা জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদমাধ্যমের কাছে চিঠি দেবেন বলে তিনি জানান।

ফারুক চৌধুরী বলেন, ‘বলা হচ্ছে যুবলীগ নেতাদের ছত্রচ্ছায়ায় ক্যাসিনো চলে, জুয়া চলে, অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড হয়। সংবাদমাধ্যমে ষাটটি ক্যাসিনোর কথা লেখা হয়েছে। এসবের ভিত্তিতে আমরা অভিযুক্তদের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছি। আর অভিযোগের তদন্ত করার জন্য আগে থেকেই আমাদের ট্রাইব্যুনাল কার্যকর আছে। আমরা এসব বিষয় আগে জানলে শক্ত ব্যবস্থা নিতে পারতাম। কিন্তু আগে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। সে কারণেই সাংগঠনিক কোনও ব্যবস্থা নেওয়া যায়নি।’

প্রসঙ্গত, ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ‘ক্যাসিনো’ চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক (ভিডিও)

/এমএইচবি/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের