শাহজালালে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৭




ইয়াবা উদ্ধার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার সাতশ’ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ইয়াবাসহ পলাশ মাহমুদ (৪৩) নামে ওই যাত্রীকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে নভোএয়ারের ফ্লাইট ভিকিউ-৯৩৮ যোগে ঢাকায় আসেন পলাশ মাহমুদ। ঢাকায় আগমনের পর পলাশের সন্দেহজনক চলাফেরা পর্যবেক্ষণ করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশ সদস্যদের তিনি বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেন। পরে পলাশকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি নিজ পায়ুপথে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, জিজজ্ঞাসাবাদে পলাশ জানান তিনি উখিয়ার জনৈক তাহেরের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেছেন। সে নিজেই এই চালানের বিনিয়োগকারী। এক বছর আগে সে আরও চালান এনেছে। আটক ইয়াবা রামপুরা এবং আশুলিয়া থানা এলাকায় বিক্রি করা হতো বলে তথ্য দিয়েছে পলাশ।

আটক পলাশ ঢাকার পশ্চিম রামপুরা এলাকার আব্দুল হাকিমের পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম